সাবেক সেনা কর্মকর্তা জিল্লুর রহমানের ইন্তেকাল

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ার সোনাতলা উপজেলার সাবেক সেনা কর্মকর্তা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান এবং বগুড়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লে: কর্নেল (অব:) মোহাম্মদ জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ছেলে-মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা নামাজ শুক্রবার বাদ জুমা ঢাকার সিএমএইচ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা তার নিজ গ্রাম বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া এইচএমভি দাখিল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৬২ সালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৬৭ সালে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হন। মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘদিন পাকিস্তানে আটক থাকার পর ১৯৭৩ সালে দেশে ফিরে আবার সেনাবাহিনীতে যোগ দেন এবং লেঃ কর্নেল পদে দায়িত্ব পালন করেন।