এরিস্টোফার্মার স্টেকহোল্ডাররা পেমেন্ট পাবেন বিকাশে

Printed Edition
এরিস্টোফার্মার  স্টেকহোল্ডাররা পেমেন্ট  পাবেন বিকাশে
এরিস্টোফার্মার স্টেকহোল্ডাররা পেমেন্ট পাবেন বিকাশে

ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরিস্টোফার্মা লিমিটেড এখন থেকে তাদের স্টেকহোল্ডারদের পেমেন্ট সরাসরি বিকাশের মাধ্যমে প্রদান করবে। এর ফলে মাঠ পর্যায়ে এরিস্টোফার্মার আর্থিক ব্যবস্থাপনা আরো সহজ, স্বচ্ছ, নিরাপদ হবে এবং ক্যাশ টাকার ঝুঁকি কমিয়ে একটি ক্যাশলেস ইকোসিস্টেম গঠনে ভূমিকা রাখবে।

সম্প্রতি, এই লক্ষ্যে এরিস্টোফার্মার প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু’টি। এ সময় এরিস্টোফার্মার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাহিদ হাসান, ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো: মমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ সিদ্দিকুল আলম শিকদার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো: সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ক্যাশলেস লেনদেনের পরিসর আরো বাড়াতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।