বরগুনা জেলা সমিতির কার্যকরী পরিষদের সভা সোমবার মতিঝিল রিজিক হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ও শিল্পপতি ফারুক আলম, সহসভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, সহসভাপতি ও সবুজছায়ার ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ শাহআলম, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, অধ্যাপক সবুজ আলম, মো: শাহজাহান সাজু, খন্দকার আবুজাফর মো: সালেহ, মাহবুবুর আলম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, ইয়াসমিন ইসলাম, রোজিনা আক্তার প্রমুখ। সভায় সংগঠনকে আরো গতিশীল করার জন্য আগামী ২৫ সেপ্টেম্বর শিক্ষাবৃত্তি অনুষ্ঠানটি জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপিকে প্রধান অতিথি, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মোল্লা ও বরগুনা সদর আসনের
এমপি আলহাজ ওলিউল্লাহকে অনুষ্ঠানের বিশেষ অতিথি করার সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি।



