ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এবারই আর্জেন্টিনা প্রথম জিতেনি। ১৯৮২ সালে ফকল্যান্ড হেরে যাওয়ার পর ১৯৮৬ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে জিতেছিল ল্যাতিন আমেরিকার দেশটি। আর এবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এই ম্যাচে জয়ের পরই আর্জেন্টিনার ফুটবলাররা সেই ফকল্যান্ড ফেরত চেয়ে মাঠে ব্যানার প্রদর্শন করে গান গাইতে থাকে। এতে ইংল্যান্ড ক্ষুব্ধ হয়ে ফিফায় নালিশ করেছে। এ দিকে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার দিন অর্থাৎ ১৫ জুলাই তারিখকে জাতীয় ফুটবল দিবস ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে সভায় এই সিদ্ধান্ত হয়। এতে এখন থেকে প্রতি বছর ১৫ জুলাই পালিত হবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দিবস।
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের খেলে আর্জেন্টিনা। ৮৪ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের নাটকীয় জয়। যদিও এরপর ফাইনালে ০-১ গোলে হারতে হয়েছিল স্পেনের কাছে। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাডিও তাপিয়ার মতে, ইংল্যান্ডকে হারানোটা আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ জয়ের অনুভূতির মতোই। এ দিকে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল আল মিরান্তো ব্রাউন তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে জার্সিতে ফকল্যান্ডকে নিজেদের বলে স্লোগান লিখেছে।



