বগুড়ার শাকপালা পার্কে উন্নয়ন পরিদর্শনে প্রতিমন্ত্রী

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে এই উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, জনস্বার্থে এই বিনোদনকেন্দ্রটিকে দ্রুত ব্যবহারের উপযোগী করে তোলা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া এই পার্কটি একসময় উত্তরাঞ্চলের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকায় পার্কটি শ্রীহীন ও জঞ্জালে পরিণত হয়। সম্প্রতি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পার্কটির স্মৃতিচারণ করেন। সেই প্রেক্ষাপটেই পার্কটির পুনরুজ্জীবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।