কিশোরগঞ্জে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন

Printed Edition

জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল এই সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে ছাড় দেয়া হবে না। আমরা দেখেছি, জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফী ব্যবহার করে সরকার নিজেদের ইসলামবান্ধব হিসেবে জানান দিয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার সত্যিই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে।

তিনি আরো বলেন, ‘বিশ্বের বহু মুসলিম দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।’

মহাসম্মেলনে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। মহাসম্মেলনে মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শাহ ইসমাঈল (পীর সাহেব), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী, মুফতি মাহমুদ হাসান কাসেমী, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।