গাজীপুর জেলা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯-নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এই পত্রের পরীক্ষা ব্যতীত অন্যান্য সব বিষয়ের পরীক্ষার সময়সূচি পূর্বঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।



