কবি মোশাররফ হোসেন খানের জন্মদিন আজ

Printed Edition
কবি মোশাররফ হোসেন খানের জন্মদিন আজ
কবি মোশাররফ হোসেন খানের জন্মদিন আজ

কবি মোশাররফ হোসেন খানের ৬৯তম জন্মদিন আজ। তিনি ১৯৫৭ সালের ২৪ আগস্ট যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ডা: এম এ ওয়াজেদ খান এবং মাতা বেগম কুলসুম ওয়াজেদ।

তিনি সাহিত্য পত্রিকা মাসিক ‘নতুন কলম’ ও মাসিক ‘নতুন কিশোরকণ্ঠ’-এর সম্পাদক। তিনি সুস্থধারার সাহিত্য সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তে অক্লান্তভাবে পরিভ্রমণ করেন।

কবিতা, গল্প, ছড়া, উপন্যাসসহ এ পর্যন্ত তার প্রায় এক শত গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম অবদান’সহ তিনি সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সংকলন।

তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘হৃদয় দিয়ে আগুন’, ‘নেচে ওঠা সমুদ্র’, ‘বিরল বাতাসের টানে’, ‘পাথরে পারদ জ্বলে’, ‘সবুজ পৃথিবীর কম্পন’, ‘দাহন বেলায়’, ‘স্বপ্নের সানুদেশ’, ‘পিতার পাঠশালা’, ‘কবিতা সমগ্র-১’, ‘কবিতা সমগ্র-২ , কুহক ও কুহকী, বুকের ভেতর দহন দুপুর, শিখর শিলালিপি প্রভৃতি। বিজ্ঞপ্তি।