নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা।
গতকাল জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা: সাজেদ আবদুল খালেক, সহসভাপতি ডা: মো: আতিয়ার রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা: এমজি ফারুক হোসেন ও ডা: রুহুল কুদ্দুস বিপ্লব, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর এনডিএফের সহকারী সেক্রেটারি ডা: হাসানুল বান্না, অফিস সম্পাদক ডা: এ কে এম জিয়াউল হক প্রমুখ।



