ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার (৮০) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে নগরকান্দাসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মনিরুজ্জামান সরদারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজার নামাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা



