রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বাড়ি ভস্মীভূত

Printed Edition

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। লেলিহান আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন- মো: আবু তাহের, মো: আবু মোহাম্মদ, মো: ইব্রাহিম, মো: ইসমাঈল, মো: ইসরাঈল। গতকাল বুধবার ভোরে মধ্যম বেতাগি গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, উপজেলার বেতাগি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম বেতাগি মাইজপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাঁচ সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাব অফিসার মো: জসিম উদ্দিনের নেতৃত্বে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।