লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- এ স্লোগানকে সামনে নিয়ে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক ছজ লেনদেন ইধহমষধ ছজ বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন আরো সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো: রবিউল আলম এবং উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন.এম. ফিরোজ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



