চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কোয়ালিটি এস্যুরেন্স কমিটির (কিউএসি) ১৩ম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট আইকিউএসি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁঁইয়া, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সহযোগী পরিচালক ড. মো: মঞ্জুর উল হাসান, চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও কিউএসি এর সদস্যসচিব অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, কম্পট্রোলার মো: শফিকুল ইসলাম। এ ছাড়া বহিঃসদস্য হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)-এর অধ্যাপক ড. মো: রাজু আহমেদ। বিজ্ঞপ্তি।



