পল্টনের মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে নবাব সিরাজউদ্দৌলার ২৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক জমির সজীব, এস আই ইসলাম মিলন, ডাক্তার হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান গনি, আব্দুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন, মামুনুর রশীদসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতারা।
আলোচনা সভায় নেতারা বলেন, ১৭৫৭ সনের ২ জুলাই মীরজাফরের পুত্র মীর মিরানের আদেশে নবাব সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৭৫৭ সনের ২৩ জুন বিশ্বাসঘাতক মীরজাফর, ব্রিটিশ বেনিয়াদের সাথে যুদ্ধ যুদ্ধ খেলার মাধ্যমে আত্মসমর্পণ করেন। ৫৫২ বছরের মুসলিম শাসনের অবসান ঘটে, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ১৯০ বছর ব্রিটিশ শাসন শোষণের যাতাকলে পড়ে বাদশাহের জাত মুসলিম ভিখারিতে পরিণত হয়। মুসলিম লীগের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সনের ১৪ আগস্ট ব্রিটিশ বিতাড়িত হয়, প্রতিষ্ঠিত হয় পাকিস্তান।
এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে হাজী শরীয়তউল্লাহ, ফকির মজনু শাহ, তিতুমীরসহ বহু মহান মনীষী আত্মত্যাগ করেছিলেন। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।



