মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে আলোচনা ও ইফতার মাহফিল

Printed Edition
মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে আলোচনা ও ইফতার মাহফিল
মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে আলোচনা ও ইফতার মাহফিল

দক্ষিণ রাঙ্গুনিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ‘রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক।

কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বাশার রাসেলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ এরফানুল হক পবিত্র রমজানের ফজিলত ও মাহাত্ম্য তুলে ধরার পাশাপাশি মুসলিম বিশ্বে চলমান অস্থিরতা নিরসনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান আলোচক মাওলানা মুহিউদ্দিন মাহবুব শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন এবং ক্যারিয়ার গঠনে ইসলামের সৌন্দর্য ও জীবন দক্ষতার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ মো: আলা উদ্দিন কলেজের শিক্ষার মান উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার এবং কলেজের সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাশ এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মমতাজ উদ্দীন চৌধুরী। এ ছাড়া রাজনীতিবিদ শওকত আলী তালুকদার, খায়েজ আহমদ (বাচা), জাবেদ হোসাইনসহ স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।