শাস্তির মুখে পারেদেস ও আর্জেন্টিনা

Printed Edition
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতিতে লিপ্ত আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়রা : ফাইল ফটো
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতিতে লিপ্ত আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়রা : ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড়, একজন সহকারী কোচ এবং সমর্থকদের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক অভিযোগ এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজয়ের পর ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্পেনের খেলোয়াড়েরা শিরোপা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির ওপর আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। পরে গাভি মাটিতে পড়ে যান এবং উভয় দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

ফিফা জানিয়েছে, পারেদেসের বিরুদ্ধে হামলার অভিযোগে তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। একই ধরনের অভিযোগে নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দু’টি এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ছাড়া গাভি, মোলিনা ও থিয়াগো আলমাদার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।

ফাইনালের ঘটনার পাশাপাশি সেমিফাইনালসহ পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের আচরণ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা। অভিযোগের মধ্যে রয়েছে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দর্শকদের মাঠে বিভিন্ন বস্তু নিপে এবং একজন সহকারী কোচের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ।