জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ বিয়ানীবাজারের নিউ মোস্তফা পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী ও সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান। সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর জমিয়তের উপদেষ্টা মাওলানা খায়রুল ইসলাম, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক কাসিমী। সভায় অতিথিরা বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় ইউনিয়ন ও পৌরসভা শাখার প্রতিনিধিরা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


