ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্য এবং ডাকসুর নেতাদের ওপর ছাত্রদলের হামলায় অভিযুক্তদের তালিকা প্রমাণসহ ভিসির কাছে হস্তান্তর করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ তালিকা দেয়া হয়। এ সময় ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন হলের প্রোভোস্টরা উপস্থিত ছিলেন।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এই তালিকা প্রশাসনের কাছে দেয়া হয়েছে। হামলাকারীদের নাম ও পরিচয় হলো-
১. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সদস্যসচিব জুনায়েদ আবরার (ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং-ইইই ২০২২-২৩), ২. এফ রহমান হলের মোহাম্মাদ আলামিন (অপরাধবিজ্ঞান ২০২২-২৩ ও বাংলাদেশ অ-১৯ হকি দলের সদস্য), ৩. শাহ মুহাম্মদ আল রোবায়েত (ফিন্যান্স ২০২৪-২৫, বিজয় একাত্তর হল), ৪. হিরা রহমান, (অর্গানাইজেশ স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্ট-ওএসএল ২০২৪-২৫, জিয়া হল), ৫. মিসবাহ উদ্দিন (আরবি ২০১৯-২০, যুগ্ম আহ্বায়ক মুজিব হল শাখা), ৬. সৈকত মোরশেদ (সাধারণ সম্পাদক, কবি জসীমউদ্দীন হল ছাত্রদল), ৭. সানিন সায়েদ (ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং ২০২২-২৩, জহুরুল হক হল), ৮. সাঈদ হাসান সাদ (সংস্কৃত ২০২২-২৩, যুগ্ম আহ্বায়ক বিজয় একাত্তর হল ছাত্রদল), ৯. ইমাম আল নাসের মিশুক (ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং-ইইই ২০১৩-১৪, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ্ হল ছাত্রদল), ১০. রাতুল (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ২০২৪-২৫, জসীমউদ্দীন হল), ১১. সাহেল সাইমুম খান রাদিল (জাপানিজ স্টাডিজ ২০২৪-২৫, সলিমুল্লাহ মুসলিম হল), ১২. আশ শামস (ইংলিশ ফর স্পিকারস অব আদারস ল্যাংগুয়েজ-ইসোল ২০২৫-২৬, বিজয় ৭১ হল), ১৩. হাদিউল ইসলাম (পদার্থবিজ্ঞান ২০২০-২১, যুগ্ম আহ্বায়ক ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদল), ১৪. সাজ্জাদ হোসেন (জিওগ্রাফি ২০১৮-১৯, বিজয় একাত্তর হলের ভিপি প্রার্থী), ১৫. আল আমিন হৃদয় (পদার্থবিজ্ঞান ২০২৪-২৫, এফ এইচ হল), ১৬. আদনান শাহরিয়ার (ইতিহাস ২০২৩-২৪, সদস্য জিয়া হল ছাত্রদল), ১৭. সায়েদ ইমাম হাসান অনিক (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০১৮-১৯, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, মুজিব হল), ১৮. তামজি (ফারসি ভাষা ও সাহিত্য, ২০২৪-২৫, জহুরুল হক হল), ১৯. অভি রহমান (নৃবিজ্ঞান ২০২৪-২৫, জহুরুল হক হল), ২০. সাজ্জাদ হোসেন রবিন (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২০-২১, সমাজসেবা সম্পাদক মুহসীন হল ছাত্রদল), ২১. রিজভী আলম (রাষ্ট্রবিজ্ঞান ২০২০-২১, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া হল ছাত্রদল), ২২. জাবের হাসান পার্থ (সমুদ্রবিজ্ঞান ২০২২-২৩, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, এফ এইচ হল)।
তালিকা হস্তান্তরের সময় ডাকসুর পক্ষ থেকে ঢাবি প্রশাসনের কাছে ৬ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- ১. হামলায় জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ২. অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা, ৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, ৪. ক্যাম্পাসে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ৫. রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন এবং ৬. শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার।



