বন্ধ কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরে মানববন্ধন

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরে বন্ধ পোশাক কারখানা আবার চালু এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ফমকম ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কারখানাটি লিথি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ।

মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা জানান, গত ৭ জুন থেকে আর্থিক সঙ্কট দেখিয়ে বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ২৩ জুন শ্রমিকদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ তারিখ নির্ধারণ করেছিল। নির্ধারিত সময়ে বা দিনে কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়। এ ঘটনার ধারাবাহিকতায় বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা আবার খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা বাঘেরবাজার এলাকায় কারখানার পাশে মানববন্ধন করেন।