টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসতঘর পুড়ে ছাই

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর মুদাফা (পশ্চিমপাড়া) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, ভোরে ওই এলাকার একটি বসতঘরে আগুন ও ধোঁয়ার কুন্ডলি দেখতে পায় স্থানীয়রা। আগুন দ্রুত পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে একই মালিকানাধীন ৩০টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।