মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এ এ ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত বুধবার এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে সম্পন্ন হয়। এ সময় প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, তিন শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, সহস্রাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা, সাড়ে ৪০০ রোগীকে চশমা প্রদান ও লক্ষাধিক টাকার বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ ছাড়া আগত রোগীদের ফ্রি প্রেসার পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা।