খেলাপি বিনিয়োগ আদায়ের জন্য অর্থঋণ আদালতে দায়ের করা মামলার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শওকাতুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মো: রাইসুল ইসলাম এবং মো: আব্দুল আওয়াল চৌধুরী, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম, মো: মইদুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। বিজ্ঞপ্তি।
এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা
Printed Edition



