তা’মীরুল মিল্লাত মাদরাসায় স্বাধীনতা দিবস উদযাপিত

Printed Edition
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রখ্যাত আলেমে দ্বীন ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গিত শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জনসাধারণের সার্বিক নিরাপত্তা প্রদান, সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দেয়া বিশেষ করে শিক্ষাখাতে সরকারের বিশেষ মনযোগ আকর্ষণ করেন।

তিনি ইনসাফভিত্তিক সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক, সুনাগরিক, লেখক ও গবেষক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুফাস্সির মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা জাকির হোসাইন শেখ, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার আল-মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, আব্দুল মান্নান, আব্দুস সামাদ আযাদসহ অন্য শিক্ষকরা।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের কল্যাণ ও সফলতা কামনা করে মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।