সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপির কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ২৫ জুলাই সিলেট সার্কিট হাউজে তাদের কাছে এ স্মারকলিúি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ ও অন্যান্য নেতারা।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির কাছে প্রদত্ত স্মারকলিপিতে সিলেট বিভাগের সব পর্যটন স্থানে পর্যটন পুলিশ কেন্দ্রের কার্যালয় স্থাপন, সিলেট-ঢাকা মহাসড়কের হাইওয়ে úুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে úুলিশের স্থায়ী অফিস নির্মাণ, সিলেট মহানগরীর উত্তর দক্ষিণ ও পূর্ব পার্শ্বে কমপক্ষে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্বলিত তিনটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিভাগীয় ফায়ার ষ্টেশনে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং সিলেট মেট্রোপলিটন এলাকার সব থানায় একটি করে ফায়ার ষ্টেশন নির্মাণ ও আধুনিক সরঞ্জামাদি মজুদ ও সরবরাহ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপির কাছে প্রদত্ত স্মারকলিপিতে সিলেটি নাগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিúি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসেবে ঘোষণা করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে úাঠ্যúুস্তকে অন্তর্র্ভুক্তির ব্যবস্থা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে ú্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমান বন্দরে রূúান্তর এবং দেশী বিদেশী সব যাত্রীবাহী ও কর্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলúথের সিলেট হতে আখাউড়া úর্যন্ত বিদ্যমান রেলúথকে ব্রডগ্রেজ ডাবল লাইনে রূপান্তর করে ওই রেলপথের বিদ্যমান সব ষ্টেশন উন্নয়ন ও আধুনিকায়ন, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর ও সম্প্রসারণের যাবতীয় উন্নয়ন কার্য অতি দ্রুত সম্পূর্ণ করে যানবাহন চলাচলের উúযুক্ত করা, সিলেট বিভাগের জেলাগুলোর সাথে উপজেলার সংযোগ রক্ষাকারী সড়কগুলো চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করা এবং উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো আঞ্চলিক মহাসড়কে উন্নিত করনের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।



