ক্রীড়া ডেস্ক
আর কয়েক দিন পরেই বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। তবে উৎসবের পরিবর্তে বিষাদের কালো ছায়া নেমে এলো লিওনেল মেসির পরিবারে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ বছর বয়সী মেসির বোন মারিয়া সোল। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গাড়ি চালানো অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসক জানিয়েছেন, তার দুটি কশেরুকা ভেঙে গেছে। গোড়ালি ও কব্জিতে চিড় ধরেছে। তবে এখন আশঙ্কামুক্ত মারিয়া। এই দুর্ঘটনার পর বিয়ে স্থগিত করা হয়েছে তার। মিয়ামি অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লির সাথে মারিয়ার বিয়ে হওয়ার কথা।



