গিনেস বুকে মেসি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফিফা বিশ্বকাপে একের পর এক অনন্য কীর্তি গড়ে চলেছেন লিওনেল মেসি। নিজেকে প্রমাণ করেই চলেছেন, কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় তিনি এক সাথে চারটি নতুন বিশ্বরেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। গিনেস কর্তৃপক্ষের তথ্যমতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান (মোট ২১টি) এবং টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য নজিরের জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়।

চলমান ফুটবল মহাযজ্ঞে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী বিশ্বকাপে ২১টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি, যা এক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। মেসি এক সাথে চারটি ভিন্ন বিশ্বরেকর্ডের অধিকারীও হয়েছেন। বিশ্বকাপে সর্বমোট ১৮ গোল করে পুরুষ ও নারী ফুটবল মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত ২১টি গোল হয়েছে ইন্টার মিয়ামির এই অধিনায়কের। টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ডটি এখন পুরোপুরি তার দখলে। ৩০ বছর বা তার বেশি বয়সে এসেও তিনি অসাধারণ পারফর্ম করে আগের রেকর্ডটি ভেঙে নিজেই নতুন উচ্চতায় নিয়েছেন।

গিনেসের তালিকা অনুযায়ী, মেসির নতুন চারটি রেকর্ড হলো- ফিফা বিশ্বকাপে সর্বাধিক গোল ১৮ (যা এখন পর্যন্ত ২১), বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড (২৮) যা বর্তমানে ৩১-এ উন্নতি হয়েছে, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড (২০) এবং বিশ্বকাপে সর্বাধিক সময় মাঠে থাকার রেকর্ড (২৭২৪ মিনিট)। এসব অর্জনের মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোসøাভ ক্লোসাসহ একাধিক কিংবদন্তির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।

বিশ্বকাপে মেসির ধারাবাহিক নৈপুণ্য ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। ৩৯ বছর বয়সেও তিনি আর্জেন্টিনার আক্রমণভাগের মূল ভরসা হয়ে রয়েছেন। গোল করার পাশাপাশি নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে এগিয়ে নেয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশেষজ্ঞদের মতে, বয়স কেবল একটি সংখ্যা- মাঠে পারফরম্যান্সের মাধ্যমেই তার সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছেন মেসি।