নূরুন নাহার লাকী
সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ’ থেকে ২টি বর্ণনামূলক প্রশ্ন এবং ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত?
উত্তর : নবায়নযোগ্য সম্পদের উৎস অফুরন্ত। এ জন্য এ সম্পদ প্রয়োজনে বারবার ব্যবহার করা যায়। অন্য দিকে অনবায়নযোগ্য সম্পদ সীমিত, যা একবার নিঃশেষ হয়ে গেলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। আমরা যদি এ সব অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ, যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, নদীর স্রোতকে আমাদের প্রয়োজনে ব্যবহার করি; তাহলে অনবায়নযোগ্য সম্পদ সহজে ফুরিয়ে যাবে না।
এ ছাড়াও অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। এ কারণে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত।
প্রশ্ন : প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন?
উত্তর : প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার প্রয়োজন। কেননা আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয়, তবে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে আসবে। যেমন- তেল, গ্যাস, কয়লা ইত্যাদি একবার ব্যবহার করলে তা হাজার বছরেও ফিরে পাওয়া যায় না। তবে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এ সম্পদ সংরক্ষণ করতে পারি, যা আমাদের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে। তা ছাড়া, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ধীরে ধীরে কমতে থাকে। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : মানবসৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দাও।
উত্তর : মানবসৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ হলো-
র. কাগজ, রর. প্লাস্টিক,
ররর. কাচ, রা বিদ্যুৎ ও া ঘরবাড়ি।
প্রশ্ন : অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও।
উত্তর : অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। এর বিকল্প তিনটি সম্পদের উদাহরণ হলো-
র. সূর্যের আলো, রর. বায়ুপ্রবাহ ও
ররর. পানির স্রোত।



