প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে নয়া দিগন্তে দোয়া অনুষ্ঠিত

Printed Edition
দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া দিগন্ত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়: নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া দিগন্ত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়: নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বাদ মাগরিব নয়া দিগন্ত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠানে সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর মরহুমের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ মাওলানা লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশার, চিফ রিপোর্টার আবু সালেহ আকন, সিটি এডিটর আশরাফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।