সিলেটে এনডিএফের ২ দিনের চিকিৎসক কর্মশালা সম্পন্ন

Printed Edition
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে এনডিএফের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করেন প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার হ: নয়া দিগন্ত
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে এনডিএফের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করেন প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার হ: নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

বেসরকারি মেডিক্যাল শিায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে দুই দিনব্যাপী রিসার্চ মেথডলজি অ্যান্ড রিপোর্ট রাইটিং কর্মশালা শেষ হয়েছে। ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ সিলেটের উদ্যোগে বুধবার এবং বৃহস্পতিবার রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের এক্সাম হলে ওই প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: তারেক আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর ডা: ফজলুর রহীম কায়সার। গেস্ট অব অনার হিসেবে ছিলেন- জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের উপাধ্য প্রফেসর এ কে এম দাউদ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও এনডিএফ সিওমেক শাখার সভাপতি ডা: খালেদ মাহমুদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের মেডিক্যাল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান প্রফেসর সায়েক আজীজ চৌধুরী। এনডিএফ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা: মোহাম্মদ ফজলুল হক সোহেলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ডা: মাহবুবে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন- এনডিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ হোসাইন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: জেড এইচ এম নাজমুল আলম।

দুই দিনব্যাপী কর্মশালার সাইন্টিফিক পার্টনার হিসেবে কাজ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রশিণ প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডা: মো: মোজাম্মেল হক।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, চিকিৎসােেত্র পরিসংখ্যানলব্ধ তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে জরিপ, সাাৎকার, পর্যবেণ, পরীা-নিরীা এবং বিদ্যমান ডেটা বিশ্লেষণ করে রোগ ও জনস্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের হাতে-কলমের শিক্ষা দেয়া হয়েছে। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্তগুলো বিশ্লেষণ করে রোগের কারণ, ঝুঁকি এবং চিকিৎসার কার্যকারিতা অনুধাবন, ভবিষ্যৎ গবেষণা, জনস্বাস্থ্য পরিকল্পনা ও নীতিনির্ধারণে উদ্যোগী হতে হবে। তাহলে নিজেদের দক্ষতা যাছাই করা কিছুটা হলেও সম্ভব হবে।