আনছারুল হক রাসেল হালুয়াঘাট (ময়মনসিংহ)
ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে আমন ধানের ব্যাপক তি হয়েছে। গত বুধবার রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সীমান্তঘেঁষা আইলাতলী গ্রামে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা একদল বন্য হাতি কৃষিজমিতে ঢুকে ফসল নষ্ট করে। এতে কয়েক বিঘা জমির আমন ধান তিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে হাতির পাল সীমান্ত পেরিয়ে আইলাতলী গ্রামের কৃষিজমিতে প্রবেশ করে। এরপর বিভিন্ন জমিতে বিচরণ করে রোপণ করা আমন ধান মাড়িয়ে ও উপড়ে নষ্ট করে। সকালে তিগ্রস্ত জমিতে গিয়ে ভাঙা ও উপড়ে যাওয়া ধানগাছ এবং হাতির পায়ের ছাপ দেখতে পান কৃষকরা।
ভুক্তভোগী কৃষকেরা জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির লোকালয়ে প্রবেশ নতুন নয়। প্রায়ই হাতির পাল এসে ফসল ও ঘরবাড়ির তি করে। তবে সাম্প্রতিক সময়ে হাতির আনাগোনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
কৃষকরা বলেন, আমন ধানের ওপর নির্ভর করেই তাদের পরিবারের বড় অংশের জীবিকা চলে। ফসল নষ্ট হওয়ায় তারা আর্থিক তির মুখে পড়েছেন। হাতির অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারি সহায়তা ও তিপূরণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী সীমান্ত এলাকায় বন্য হাতির প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপরে সমন্বিত ও স্থায়ী উদ্যোগের দাবি জানিয়েছেন।



