আলজাজিরা
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীর প্রগতিশীল প্যানেল দেশটির বহুল আলোচিত কংগ্রেসনাল প্রাইমারিতে মূল ধারার ডেমোক্র্যাটদের হারিয়ে নিরঙ্কুশ জয় লাভ করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সিটির ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতার শক্তির এই মহড়ায় দু’জন বর্তমান কংগ্রেস সদস্য তাদের আসন হারিয়েছেন।
গত মঙ্গলবার আদ্রিয়ানো এস্পাইলাত, যিনি কংগ্রেসনাল হিস্পানিক ককাসের নেতৃত্ব দিচ্ছেন এবং পঞ্চমবারের মতো দায়িত্ব পালন করছেন, তিনি মামদানীর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়েরের কাছে পরাজিত হয়েছেন। দারিয়ালিজা একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট যিনি এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সঙ্গঠনে সাহায্য করেছিলেন। দুই মেয়াদের বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান মামদানি-সমর্থিত সিটির সাবেক হিসাব নিয়ন্ত্রক ব্র্যাড ল্যান্ডারের কাছে পরাজিত হয়েছেন। ব্র্যাড ল্যান্ডার নিউ ইয়র্কের প্রগতিশীলদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ এবং তিনি প্রায়ই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন।



