কান
আসন্ন ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে চরম রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে তার দল লিকুদ পার্টি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে পড়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে পার্লামেন্টে ইয়াশার পার্টি ২৪টি আসন পেতে পারে, আর লিকুদ পার্টির সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়াতে পারে ২৩টিতে। নির্বাচন হতে যখন দুই মাসের কিছু বেশি সময় বাকি, তখন এই পরিসংখ্যান ক্ষমতাসীন দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত কিছুদিনে প্রকাশিত অন্যান্য সমীক্ষাতেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা ক্ষীয়মাণ হওয়ার ইঙ্গিত মিলছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকেও তিনি এখনো কোনো সুস্পষ্ট রাজনৈতিক সমর্থন পাননি।



