ক্রীড়া প্রতিবেদক কানাডা থেকে
স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। আর পোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ। ২০২১ সালে থেকে ফুটবল বিশ্বের সাথে অতি পরিচিত এই দুই মার্টিনেজ। এদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ২০২২ কাতার বিশ্বকাপে ল্যাটিন এই দেশটির শিরোপা জেতা। যদিও লাউতারো নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে গোল করা ছাড়া আর কিছুই করতে পারেনি। আর ম্যাচে দুর্দান্ত সব সেভ আর টাইব্রেকার ঠেকিয়ে বিশ্বখ্যাত হয়েছেন এমিলিয়ানো। দুইজনই আছেন এবারের বিশ্বকাপে। এবারই বিশ্বকাপে গোলের দেখা পেয়েছেন লাউতারো। এবার আর্জেন্টিনা দলে পাওয়া গেল আরেক মার্টিনেজকে। তিনি লিসান্দ্রো মার্টিনেজ। কেপ ভদুর্ধর বিপক্ষে আর্জেন্টিনাকে জেতাতে বিশাল ভূমিকা তার। নিজে গোল করেছেন, মেসিকে দিয়ে গোল করিয়েছেন। সে সাথে রক্ষণকাজও সামলাচ্ছেন দারুণভাবে।
কেপ ভার্দের বিপক্ষে ২৯ মিনিটে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া। ডিফেন্স থেকে লিওনেল মেসিকে যে নিখুঁত লবটি দেয়া হয়েছিল সেই জোগানদাতা হলেন এই লিসান্দ্রো মার্টিনেজ। আবার ১-১-এ ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দুই মিনিটেই ফের এগিয়ে যায় মেসি দল। মেসির কর্নার থেকে আসা বল ম্যাক অ্যালিস্টারের মাথা ছুঁয়ে পোস্টের কোণে চলে যায় লিয়ান্দ্রো মার্টিনেজের কাছে। তিনি মুহূর্তেই বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে উৎসবে মাতান আর্জেন্টিনার সমর্থকদের।
আর্জেন্টিনার ফুটবলে লিসান্দ্রো মার্টিনেজকে কসাই বলে ডাকা হয়। তার আক্রমণাত্মক ফুটবল কৌশলের জন্যই তার এই নাম। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া লিসান্দ্রো মার্টিনেজের এ নিয়ে দ্বিতীয় গোল করলেন জাতীয় দলের জার্সিতে।
জাতীয় দলে প্রথমবারের মতো তার ডাক পাওয়া ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মার্র্টিনেজ প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে ডাক পান। ভেনিজুয়েলার বিপক্ষে তিনি তার অভিষেক ম্যাচটি খেলেন। ২০২১ কোপা আমেরিকায় মার্টিনেজ একটি ম্যাচে অংশ নেন, যে টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জয় করে, ফিনালিসিমায় ইতালির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। ২০২২ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি আজিজ বেহিচের একটি শট গুরুত্বপূর্ণভাবে প্রতিহত করেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি শুরুর একাদশে ছিলেন এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন শিরোপাজয়ী ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি; ম্যাচটিতে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয়ী হয়ে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।
২০২৪ কোপা আমেরিকার সেই আসরের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোলটি করে দলকে এগিয়ে নিয়েছিলেন; ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে শেষ হয়।



