পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান-পর্বসংখ্যা-৭৮

অধ্যায় এগারো : আবহাওয়া ও জলবায়ু

Printed Edition
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান-পর্বসংখ্যা-৭৮
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান-পর্বসংখ্যা-৭৮

নূরুন নাহার লাকী

সহকারী শিক্ষক, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় এগারো : আবহাওয়া ও জলবায়ু’ থেকে আরো ১৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।

শূন্যস্থান পূরণ করো

৪. সূর্য খাড়াভাবে কিরণ দিলে তাপ--- পাওয়া যায়।

উত্তর : সূর্য খাড়াভাবে কিরণ দিলে তাপ বেশি পাওয়া যায়।

৫. কোনো স্থানে তাপমাত্রা কম থাকলে সেখানে বায়ু--- থাকে।

উত্তর : কোনো স্থানে তাপমাত্রা কম থাকলে সেখানে বায়ু চাপ কম থাকে।

৬. আবহাওয়া ও জলবায়ু শব্দ দুটি পরস্পর---।

উত্তর : আবহাওয়া ও জলবায়ু শব্দ দুটি পরস্পর সম্পর্কযুক্ত।

৭. বায়ুতে--- বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।

উত্তর : বায়ুতে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।

৮. শীতকালে সূর্য--- কিরণ দেয়।

উত্তর : শীতকালে সূর্য খাড়াভাবে কিরণ দেয়।

৯. বায়ুর চাপ কমে যাওয়াকে--- বলে।

উত্তর : বায়ুর চাপ কমে যাওয়াকে নিম্নচাপ বলে।

১০. ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয়---।

উত্তর : ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন।

১১. জাপান ও পূর্ব এশিয়ায় উৎপন্ন ঘূর্ণিঝড়কে--- বলে।

উত্তর : জাপান ও পূর্ব এশিয়ায় উৎপন্ন ঘূর্ণিঝড়কে টাইফুন বলে।

১২. শীতকালে বায়ু শুষ্ক থাকে তাই--- কম হয়।

উত্তর : শীতকালে বায়ু শুষ্ক থাকে তাই বৃষ্টি কম হয়।

১৩. যেখানে--- বেশি সেখানে বৃষ্টিপাত বেশি হয়।

উত্তর : যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত বেশি হয়।

১৪. গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু--- থাকে।

উত্তর : গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে।

১৫. আবহাওয়ার একটি--- হলো সূর্যের তাপ।

উত্তর : আবহাওয়ার একটি নিয়ামক হলো সূর্যের তাপ।

১৬.---কারণে আবহাওয়া পাল্টায়।

উত্তর : জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়।

১৭. আমাদের দেশে--- তাপমাত্রা কম থাকে।

উত্তর : আমাদের দেশে শীতকালে তাপমাত্রা কম থাকে।