কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মদন মোহন জিউড় আখড়াবাড়ির উদ্যোগে আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। এরপর এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মদন মোহন জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদার, মদন মোহন জিউড় আখড়াবাড়ি কমিটির সভাপতি শংকর লাল বসু, সাধারণ সম্পাদক বাদল হালদার, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, কোষাধ্যক্ষ পলাশ সাহা, পূজা ফ্রন্টের সভাপতি কিরণ চন্দ্র হালদার এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দুলাল শীল ধলুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।