বৃহত্তর ময়মনসিংহের জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা মাদরাসার প্রিন্সিপাল ও প্রবীণ আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা আহমদ হোসাইন (পীর সাহেব সেহলা) গতকাল দামপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
সাত ছেলে ও চার মেয়েসহ অসংখ্য ছাত্র ও-মুরিদ রেখে যাওয়া এই আলেমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উত্তর ময়মনসিংহ অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা শোকবার্তা জানান। এ ছাড়া রাজনৈতিক নেতা ও দল-মত নির্বিশেষ সব জনগণ শোকাহত। সেহলা মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা।



