নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশে কমিউনিটিভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারে শিক্ষার্থী নেটওয়ার্ক গঠন এবং এ বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে বিশ^বিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দিনের প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ।

‘কর্মজীবনের জন্য ২০ ঘণ্টার প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মসূচি গত ২১, ২২, ২৪ ও ২৮ জুন অনুষ্ঠিত হয়। নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশ, ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি-বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (বিএনডিএএনএ) যৌথভাবে এই আয়োজন করে। এতে সেশন পরিচালনা করেন ড. নাঈম আহমেদ, অধ্যাপক ডা: নিজামউদ্দিন আহমদ, ডা: নূরজাহান বেগম, ডা: মাহবুবা জাফরিন আহমদ, ডা: নিশা মর্তুজা, লায়লাতুল ফেরদৌস, রাহিমা আক্তার, শাহানা শারমীন, খালিদ আরাফাত অব্যয়, ডা: তাসনিম জেরিন, ডা: ওয়াই ওয়াই ম্রয় জন, ডা: মো: আশরাফ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা: সানজিদা শাহরিয়া। প্রশিক্ষণে ভিসি অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্র্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শহীদুল কবীর, বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।