সম্প্রতি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে কোম্পানির ২০২৫ সনের বার্ষিক হিসাব ও ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন এফসিএ, মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি এবং গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান আবেদা আক্তার, পরিচালক মোরশেদুল শফি, খাদিজাতুল আনোয়ার, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, রাকিবুল হক, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, অলটারনেট পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডাররা অনলাইনে বিভিন্ন মতামত প্রদান করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানি ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য মর্যাদাপূর্ণ সর্ব্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধ, কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক মন্দার প্রভাব সত্ত্বেও কোম্পানির পারফরমেন্স ও ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন। বিজ্ঞপ্তি।



