ইসির গেজেট স্থগিত পাবনার দু’টি আসনে নির্বাচনে বাধা নেই

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন হিসেবে গণ্য করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে ইসির পে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। জামায়াতের প্রার্থীর পে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। বিএনপির প্রার্থীর পে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এর আগে এই আসন দু’টিতে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আপিল করেন। আবেদনে পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে। গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন স্থগিতের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেট ডিভিশন আদেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী ইসির গেজেট স্থগিত করা হয়েছে। নির্বাচনে কোনো বাধা নেই।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেেিত পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দু’টি আসনের নির্বাচন স্থগিত থাকবে বলে জানায়।

এ বিষয়ে ইসির উপ সচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দু’টি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানাসংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের পরিপ্রেেিত আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দু’টি আসনে নির্বাচন স্থগিত রাখার জন্য ইসি কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে ৫ জানুয়ারি পাবনা-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গত বছরের ২৪ ডিসেম্বরের জারি করা গেজেট স্থগিত করেন আপিল বিভাগ। এ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।

২৪ ডিসেম্বরের জারি করা গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা-২ আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা। যদিও এই গেজেটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ স্থগিতাদেশের ফলে ইসির গত ২৪ সেপ্টেম্বরের গেজেট কার্যকর হয়ে যায়। এতে নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে চূড়ান্ত করে।

এর আগে গত ১৮ ডিসেম্বর পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সাথে জুড়ে দেয়াসংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই সাথে পাবনার সংসদীয় আসন দু’টি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বিচারাধীন রয়েছে।

বায়রা নির্বাচন স্থগিত : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি বায়রার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ-সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) এবং বায়রার প্রশাসককে এ চিঠি দেয়া হয়েছে।

যদিও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার ল্েয দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাংগঠনিক নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি। গত ১২ জানুয়ারি ইসি এ নির্দেশনা দেয়। তবে, সেই নির্দেশনার দুই দিন পরই বায়রাকে নির্বাচনের অনুমতি দেয়া হয়।

চিঠিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেলিব্রিটি হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।