আন্তর্জাতিক হোমিওপ্যাথি সিম্পোজিয়াম-২০২৬, গত ১১ ও ১২ সেপ্টেম্বর পর্যটন নগরী কক্সবাজারে ডাক্তার এম এ কাদেরের সভাপতিত্বে ও ডা: আব্দুল মজিদ সদস্য সচিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি কক্সবাজার জেলার এডিসি জেনারেল মো: সাইদুল আলম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিষ্ট্রার ডা: মো: জাহাঙ্গীর আলম, ডা: রেজাউর রহিম, ডা: মুজিবুল্লাহ মুজিব, ডা: মো: নাদিম, ডা: ফারুক আহমেদ মজুমদার, ডা: শফিকুল ইসলাম স্বপন, ডা: মাহবুব হাফিজ, ভারতের ডা: মো: আব্দুল হামিদ, ডা: মো: আব্দুল হাকিম, শ্রীলঙ্কার ডা: মো: ইমতিয়াজ লতিফ উপস্থিত ছিলেন।
সিম্পোজিয়ামের মোট ১২টি অধিবেশনে চিকিৎসক, গবেষক, বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে হোমিওপ্যাথিক চিকিৎসা, গবেষণা, আধুনিক প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। সিম্পোজিয়ামের সদস্য সচিব ডা: মো: আব্দুল মজিদ প্রধান অতিথির কাছে আবেদন করেন যে, পর্যটন নগরী কক্সবাজারে একটি হোমিওপ্যাথিক কলেজ ও আধুনিক হোমিওপ্যাথিক হাসপাতাল স্থাপনের দাবি জানান। সিম্পোজিয়ামে হোমিওপ্যাথিক বিভিন্ন রোগের উপরে বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের স্পীকাররাসহ বাংলাদেশের ডা: মো: মোসারফ হোসেন, ডা: মো: জাকির হোসেন, ডা: মো: তারেকুজ্জামান সোহেল, ডা: মো: আবুল বাশার, ডা: মো: শফিকুল হাসান, ডা: মো: নাজমুল হাসান জেমসন, ডা: মো: আলতাফ হোসেন, ডা: মো: শাহীন মাহমুদ, ডা: মো: জালাল উদ্দিন, ডা: মো: হাসানুজ্জামান, ডা: আব্দুর রহমান সজীব, ডা: মো: জহিরুল আলম, ডা: মো: মনিরুজ্জামান, ডা: এম এ মনজুর, ডা: হাসানুজ্জামান মুন্না, ডা: এম এ মামুন ভূঁইয়া প্রমুখ।
হোমিওপ্যাথি সিম্পোজিয়ামে দেশ বিদেশ থেকে প্রায় ৩০০ ডাক্তার অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি, ভার্টেক্স হোমিও ফামাসিউটিক্যাল লিমিটেড ও ডিপলেড ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিকে অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি।



