ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
আর্জেন্টিনার কোচ মার্সেলো বিয়েলসা। ২০০২ সালে তার অধীনেই দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। বাছাই পর্বে দুর্দান্ত ছিল তাদের পারফরম্যান্স। শীর্ষে থেকেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করা। কিন্তু এশিয়ায় বিশ্বকাপ খেলতে এসে তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিদায়। সেই বর্ষীয়ান বিয়েলসা এবারের বিশ্বকাপে উরুগুয়ের কোচ। আজেন্টিনা থেকে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন দেশে ঘুরছেন। চিলিকে বিশ্বকাপে নিয়েছেন। উরুগুয়ে এবারের বিশ্বকাপে। মাঝে ইংলিশ লিগে কোচিং করিয়ে দলকে প্রিমিয়ারে তুলেছেন।
তবে বিয়েলসা খেলার সময় ডাগ আউটে তার আচরণের জন্য সবার নজরে পড়তেন অন্তত তিনি যখন আরো কমবয়সী ছিলেন। ডাগ আউটে তাকে কখনই বসতে দেখা যেত না। একবার সাইড লাইনে বসছেন তো পরক্ষণে সেখান থেকে উঠে গেলেন। আবার উঠে হাঁটাহাঁটি এবং অন্য প্রান্তে গিয়ে বসা- এভাবেই পুরো ৯০ মিনিটের পার করতেন তিনি। তবে এখন তাকে আর সেই চরম ব্যস্ত অবস্থায় দেখা যায় না। বসে থাকেন খেলোয়াড়দের আইচ বক্সের ওপর। আসলে এখন তার বয়স হয়েছে। সে কারণে এখন আর ৯০ মিনিট ডাগ আউটে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে অস্থিরের মতো ছোটাছুিট করার মতো শারীরিক অবস্থাটা আগের মতো নেই। তাই বক্সের ওপর বসেই দিতে থাকেন ফুটবলারদের দিকনির্দেশনা।
আর্জেন্টিনাকে ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে স্বর্ণ এনে দিয়েছেন। যা ছিল লম্বা সময় পর কোনো ল্যাটিন দেশের অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়। এবার অবশ্য বিশ্বকাপে বিয়েলসার উরুগুয়ে কোনো ম্যচেই জিততে পারেনি। সৌদি আবরের সাথে প্রথম ম্যচে ১-১ গোলে ড্র করার পর কেপ ভার্দের সাথে ২-২ গোলে ড্র করা।



