নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি হয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন, আইজিপি মো: আরী হোসেন ফকির।
এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে ১০ জন সহ-সভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও ছয়জন সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ, দফতর, আইন, আন্তঃসার্ভিস সমন্বয়, প্রচার, প্রকাশনা, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, মহিলাবিষয়ক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক এবং ৯৭ জন সদস্য।
সহ-সভাপতির তালিকায় রয়েছেন-পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো: আকরাম হোসেন, সরদার নূরুল আমিন (অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ), ফারুক আহমেদ (অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ), মো: ইসরাইল হাওলাদার (পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর), মীর আশরাফ আলী (ডিআইজি, এসবি, ঢাকা), আমিনুল ইসলাম (ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর), মো: জিললুর রহমান (ডিআইজি, সিলেট রেঞ্জ), মোহাম্মদ আবদুল মাবুদ (কমিশনার, আরপিএমপি, রংপুর), মোহাম্মদ জাহিদুল হাসান (কমিশনার, কেএমপি, খুলনা)।



