মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৫তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

Printed Edition

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ১৫তম ব্যাচের জন্য গতকাল থেকে শুরু করেছে ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম। মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে এই কোর্সের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহক সেবা, কমপ্লায়েন্স, নেতৃত্বসহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে থেকে কোর্সটির উদ্বোধন করেন। এমবিটিআই এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস এম সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো: জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো: জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ মো: সোহেল খুরশিদ। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিটিআই ফ্যাকাল্টি শাহিন আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী। বিজ্ঞপ্তি।