আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

Printed Edition

ডন

শারজাহ থেকে করাচি আসার পথে আরব সাগরে নিখোঁজ হয়েছে পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ‘কে২ এয়ারওয়েজ’-এর একটি মালবাহী উড়োজাহাজ। গত মঙ্গলবার গভীর রাতে করাচি উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আকাশেই বিমানটির সাথে রাডারের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, রাত ৯টা ১৮ মিনিটে শারজাহ থেকে করাচিগামী এই ফ্লাইটটির পাইলট হঠাৎ নেভিগেশন বা পথনির্দেশক সিস্টেমে ত্রুটির কথা জানান এবং করাচি এরিয়া কন্ট্রোল সেন্টারের (এসিসি) কাছে জরুরি সহায়তা চান।