চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো: ইব্রাহিম ইদ্রিছ (৩০), আজম উদ্দিন (২১), সাজ্জাদ হোসেন (২৬), মো: রাকিব (২২), মো: হারুন (৩১), মো: মোমিন (৩৫) ও মো: রাসেল (২৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, দু’টি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


