চুনতীর মাহফিলে ‘সীরত স্মারক ২০২৬’-এর মোড়ক উন্মোচন

Printed Edition
চুনতির ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে ‘সীরত স্মারক ২০২৬’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত
চুনতির ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে ‘সীরত স্মারক ২০২৬’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: উপলক্ষে ‘আলোর পথে’-এর বিশেষ প্রকাশনা ‘সীরত স্মারক ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার মাহফিলের ১১তম দিবসে বাদ এশা চুনতী সিরাত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটির মোড়ক উন্মোচন করা হয়। ‘সীরত স্মারক ২০২৬’-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাতের সভাপতিত্বে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ফারুক হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা জহিরুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার বেলায়াত হোসেন। এ সময় মাহফিল কমিটির সদস্য আলহাজ আবু তাহের, আলহাজ ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম নিজামী, কর আইনজীবী কে এম নাজমুল হক সিকদার, এইচ এম মাহাবুবুল হক, মাওলানা ওলিউদ্দিন মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক ও মাওলানা জিয়াউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া ‘সীরত স্মারক ২০২৬’-এর সম্পাদক ও ‘আলোর পথে’-এর সম্পাদক-সাংবাদিক সোহেল তাজ, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক রায়হান সিকদারসহ আলেম-ওলামা, লেখক, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সিরাতুন্নবী সা:-এর শিক্ষা, মহানবী সা:-এর আদর্শ এবং চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী মাহফিলের দীর্ঘ ঐতিহ্য ও নানা দিককে পাঠকের সামনে তুলে ধরতেই ‘সীরত স্মারক ২০২৬’ প্রকাশ করা হয়েছে। সিরাতের জ্ঞান, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।