ইবনে সিনা ও জাতীয় প্রেস ক্লাবের মধ্যে করপোরেট চুক্তি

Printed Edition
চুক্তিপত্র বিনিময় করছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী
চুক্তিপত্র বিনিময় করছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইবনে সিনা ট্রাস্ট এবং জাতীয় প্রেস ক্লাবের মধ্যে করপোরেট চুক্তিসই হয়েছে। চুক্তি অনুযায়ী প্রেস ক্লাবের সব সদস্য, কর্মকর্তা ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ছাড় পাবেন। চুক্তিপত্রে সই করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি, ডিউজের সভাপতি মো: শহিদুল ইসলাম ও স্বাস্থ্য সেবা উপ-কমিটির আহ্বায়ক এ কে এম মহসীন এবং ইবনে সিনা মালিবাগ শাখার অ্যাডমিন ইনচার্জ অ্যান্ড ম্যানেজার কাজী মো: মহিউদ্দীন কাইয়ুম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মালিবাগ শাখা হাবিবুল্লাহ মারুফ, করপোরেট সাউথ জোন ইনচার্জ আবু আবদুল্লাহ রাসেল, করপোরেট অফিসার হাছনুর রহমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।