আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত

Printed Edition

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো: আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অতি সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। বরেণ্য এই ব্যবসায়ী লিভিং প্লাস লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তিনি। ইঞ্জিনিয়ার মো: আনোয়ারুল হক গুলশান ক্লাব লি., ধানমন্ডি ক্লাব লি. এবং উত্তরা মডেল ক্লাব লি.-এর সদস্য। বিজ্ঞপ্তি।