সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের সমঝোতা স্মারক সই

Printed Edition

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে গতকাল বুধবার ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মো: নুরুল ইসলাম; পরিচালক মো: রেজাউল করিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: নূরুল ইসলাম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ। এই চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনে উৎসাহ প্রদান করা হবে এবং গবেষণার মাধ্যমে অ্যাকাডেমিক ও পেশাগত সহযোগিতা আরো জোরদার হবে। বিজ্ঞপ্তি।