ভোজিনহাকে দলে চায় ব্রাজিলের ক্লাব

Printed Edition

বিশ্বকাপে দুর্দান্ত দৃঢ়তা দেখানো কেইপ ভার্দে গোলরক্ষক ভোজিনহাকে দলে চায় ব্রাজিলের দুই ক্লাব, আভাই এফসি ও আতলেতিকো গোইয়ানেন্সি। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লেখেছেন, ৪০ বছর বয়সী গোলরক্ষকের সাথে যোগাযোগ করেছে ক্লাব দু’টি। সবশেষ পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন ভোজিনহা। গত মৌসুম পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি ছিল তার। এখন তিনি ফ্রি এজেন্ট।

চলতি আসরে চমক জাগানো ফুটবলে বড় অবদান রাখেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে বিশ্বকাপে দেশের অভিষেক মথ্যাচে সাতটি সেভ করেন তিনি। মথ্যাচ শেষ হয় গোল শূনথ্য সমতায়। উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের পর ফের পোস্টে আলো ছড়ান তিনি। সৌদি আরবের সাথে গোল শূনথ্য ড্রয়ে করেন তিনটি সেভ।

আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশে ৩-২ গোলে রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দে হারলেও আটটি সেভ করেন তিনি। চার মথ্যাচে ১৮ সেভ করা ভোজিনহা মনোযোগ কাড়েন বিশ্লেষক ও ভক্তদের। বিশ্বকাপের শুরুতে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল ৫০ হাজারের মতো। এখন দুই কোটি ৫০ লাখ। অনেকেই ভাবছেন মেসির বর্তমান ক্লাব মায়ামিতেও যেতে পারেন তিনি।